সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ এএম
ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

নিজেদের আকাশসীমায় ইসরাইলের একটি যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে ইসরাইল এই দাবি আংশিক স্বীকার করলেও জানিয়েছে, বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং পাইলটরা নিরাপদে আছেন।

শনিবার (২১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে আঘাত হানা হয়। তাদের দাবি, গত তিন সপ্তাহে এটি তৃতীয় এফ-১৬ যা তারা ভূপাতিত করেছে।

বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ আরও জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে অনুপ্রবেশকারী ওই যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ২০০টিরও বেশি শত্রুপক্ষের আকাশযান—যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল ও উন্নত যুদ্ধবিমান রয়েছে—লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করে দিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে তাদের একটি যুদ্ধবিমানকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করেছিল।

এক বিবৃতিতে তারা জানায়, বিমানটি অধিকৃত অঞ্চলের ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং তেহরানের আশপাশের এলাকায় হামলা চালানোর মিশনে ছিল। তারা আরও দাবি করেছে, এ ঘটনায় যুদ্ধবিমানে কোনো ক্ষতি হয়নি। পাইলটরা জীবিত থাকতে পেরেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একের পর এক পাল্টা আক্রমণ চালায়। আজ শনিবার এই সংঘাত ২২তম দিনে গড়িয়েছে।

ঈদুল ফিতর উদযাপন এবং নওরোজ উপলক্ষে মধ্যপ্রাচ্যে লাখো মানুষ যখন উৎসব পালন করছে, তখনও ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি এবং আশপাশের বাসিন্দাদের জন্যও কোনো ঝুঁকি নেই।

ইরাকের বাগদাদে একটি মার্কিন সামরিক স্থাপনার কাছে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই স্থাপনাটি বারবার হামলার শিকার হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চান না। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি যখন প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতি করা হয় না।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X