সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা: নিহত ২, উদ্ধার ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম
প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা: নিহত ২, উদ্ধার ১

পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও কথিত মাদক পাচারকারী একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে একটি সন্দেহভাজন জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। তাদের দাবি, জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল এবং মাদক পরিবহনে জড়িত ছিল।

সাউথকম এই হামলায় মৃত্যুর খবর জানালেও সংখ্যা জানায়নি। তারা শুধু বলেছে, তিনজন জীবিত ব্যক্তির সন্ধান করতে কোস্ট গার্ডকে সাহায্য করার কথা জানানো হয়। পরে কোস্ট গার্ডের একজন মুখপাত্র বলেন, ‘সাউথকমের কাছ থেকে প্রশান্ত মহাসাগরে তিনজন ব্যক্তি বিপদে পড়ার খবর পেয়েছে তারা।’

মুখপাত্র বলেন, ‘কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে দুজন মৃত ও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করে। ’ তিনি আরো জানান, সব ব্যক্তিকে কোস্টারিকার কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরের শুরুতে মাদক পাচারকারী নৌকাগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করে এবং সর্বশেষ এই হামলায় মৃতের সংখ্যা প্রায় ১৬০-এ পৌঁছেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোর দিয়ে বলছে, তারা লাতিন আমেরিকায় সক্রিয় তথাকথিত ‘নারকো-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কার্যত যুদ্ধে লিপ্ত। কিন্তু তারা যে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে, সেগুলো মাদক পাচারে জড়িত কি না, এর কোনো প্রমাণ তারা দেয়নি। ফলে এই অভিযানগুলোর বৈধতা নিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এই হামলাগুলো সম্ভবত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। কারণ এতে দৃশ্যত এমন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নয়।

ওয়াশিংটন ক্যারিবিয়ানে একটি বিশাল বাহিনী মোতায়েন করেছে, যেখানে তাদের বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে মাদক পাচারকারী নৌকাগুলোতে হামলা চালিয়েছে, তেলবাহী ট্যাংকার জব্দ করেছে এবং বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ধরতে ভেনিজুয়েলার রাজধানীতে একটি চাঞ্চল্যকর অভিযান চালিয়েছে।

সূত্র : আরব নিউজ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X