সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম
ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ দ্বীপ দিয়াগো গার্সিয়া-তে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান—এমন দাবি করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর কোনোটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। একটি মাঝপথেই যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যচ্যুত হয়। অপরটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে এই প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণ সফল হয়েছিল কিনা, তা এখনো নিশ্চিতভাবে বলা যায়নি। পাশাপাশি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সুনির্দিষ্ট সময় সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ভারত মহাসাগরের ঠিক মাঝখানে বিষুবরেখার দক্ষিণে দিয়াগো গার্সিয়া দ্বীপের অবস্থান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। এছাড়া ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন-ও দিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি এ দ্বীপকে নিজ ভূখণ্ড থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ও মার্কিন বিমানবাহিনীর ভারী বোমারু বিমানের প্রধান বিমানঘাঁটি হিসেবে উল্লেখ করেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা নির্দেশ করে যে, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা আগের দাবির চেয়ে অনেক বেশি।

গত মাসে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছিলেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X