সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম
ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে আগ্রহ নেই ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। ইরান-সংক্রান্ত চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এই কঠোর অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, আমি কোনো যুদ্ধবিরতি চাই না। যখন আপনি প্রতিপক্ষকে কার্যত নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রচুর সহায়তা’ প্রয়োজন।

তিনি বিশেষভাবে চীন ও জাপানের মতো দেশগুলোর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এসব দেশের সম্পৃক্ততা পরিস্থিতি স্থিতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দিলে তা সরাসরি আগ্রাসনের অংশ হিসেবে বিবেচিত হবে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি এই বার্তা দেন। পরে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X