সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইসরাইলি সেনাবাহিনীতে ইরানের গুপ্তচর

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ইসরাইলি সেনাবাহিনীতে ইরানের গুপ্তচর ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক রিজার্ভিস্ট সেনাকে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) ইসরাইলি পুলিশ জানায়, জেরুজালেমের বাসিন্দা ২৬ বছর বয়সী রাজ কোহেনকে ইরানের কাছে গোপন তথ্য পাচারের সন্দেহে আটক করা হয়েছে। তিনি সেনাবাহিনীর রিজার্ভ সদস্য হিসেবে আয়রন ডোম ব্যবস্থায় দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের দাবি, কয়েক মাস ধরে তিনি ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং তাদের নির্দেশনায় বিভিন্ন নিরাপত্তা-সংক্রান্ত কাজ সম্পন্ন করেছেন। এর মধ্যে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে।

এ গ্রেপ্তারের ঘটনা এমন সময় সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ও সংঘাত চলমান রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র-ইসরাইলের বোমা হামলা শুরু হয়। এর পাল্টা জবাবে ইরান ইসরাইলের বিভিন্ন স্থানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরাইলের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও, কিছু ক্ষেত্রে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইসরাইলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

অন্যদিকে, রামাল্লাহভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চার ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

সূত্র: হারেৎজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X