মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হরমুজের পর এবার বাব এল মান্দেব প্রণালীতে নতুন অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৮:০৫ এএম
হরমুজের পর এবার বাব এল মান্দেব প্রণালীতে নতুন অস্থিরতা

বিশ্বের গুরুত্বপূর্ণ নৌ-চলাচল পথগুলোর মধ্যে অন্যতম ‘বাব এল মান্দেব’ প্রণালী এখন নতুন অস্থিরতার মুখে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার পর, এই মাত্র ২০ মাইল চওড়া জলপথ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাণিজ্যের প্রধান গেটওয়ে হিসেবে গুরুত্ব বহন করে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের এই স্ট্র্যাটেজিক রুটে অবস্থান করছে। যদি তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করতে চায়, তবে হুথিদের মাধ্যমে এই বাণিজ্য পথ যে কোনো সময় বন্ধ করা সম্ভব।

হুথি কর্মকর্তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন। হুথি প্রতিরক্ষা কর্মকর্তা আবেদ আল-থাওর ইরানের প্রেস টিভিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তু হিসেবে বাণিজ্যিক জাহাজ ও বিমানবাহী রণতরীকে লক্ষ্য করা হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যার ফলে বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ শতাংশ তেল এবং ২০ শতাংশ কন্টেইনারবাহী জাহাজের যাতায়াত ব্যাহত হয়েছিল। বর্তমান যুদ্ধের প্রায় তিন সপ্তাহ পার হতে চলায় এবং তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় নতুন কোনো অবরোধ বিশ্ববাজারে বড় ধরনের মুদ্রাস্ফীতি ঘটাতে পারে। লোহিত সাগরের এই সম্ভাব্য অস্থিরতা সবচেয়ে বেশি উদ্বেগে ফেলেছে সৌদি আরবকে।

রিয়াদ বর্তমানে হরমুজ প্রণালীর অবরোধ এড়াতে তাদের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল দিয়ে তেল রপ্তানি করছে। চলতি মার্চ মাসে সৌদি আরব এই পথে রেকর্ড ৫৯ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে, কিন্তু হুথিরা যদি লোহিত সাগরে পুনরায় হামলা শুরু করে, তবে সৌদি আরবের এই বিকল্প পথটিও ঝুঁকির মুখে পড়বে। লয়েড’স লিস্টের বিশ্লেষক সাইমন মিলার জানিয়েছেন, এমন পরিস্থিতিতে জাহাজগুলোকে সুয়েজ খাল হয়ে ঘুরে যেতে হবে এবং মিশরের সুমেদ পাইপলাইন ব্যবহার করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সপেক্ষ একটি প্রক্রিয়া।

এক্ষেত্রে ইরান ও হুথিদের হাতেই বিশ্ব বাণিজ্যের চাবিকাঠি থাকবে বলে তিনি মনে করেন। তবে হুথিরা কেন এখন পর্যন্ত এই যুদ্ধে সরাসরি যোগ দেয়নি, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। যদিও হিজবুল্লাহ এবং ইরাকের ইসলামি প্রতিরোধ গোষ্ঠীগুলো যুদ্ধের শুরুতেই ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে, কিন্তু হুথিরা এখনও সংযম দেখাচ্ছে। আটলান্টিক কাউন্সিলের গবেষক অ্যালিসন মাইনরের মতে, হুথিরা ইরানের প্রক্সি হিসেবে পরিচিত হলেও তাদের নিজস্ব আঞ্চলিক লক্ষ্য ও স্বতন্ত্র মতাদর্শ রয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের যুদ্ধবিরতির পর তাদের অস্ত্রের মজুদ কমে যাওয়াও একটি কারণ হতে পারে। এদিকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র হুথিদের এই যুদ্ধে না জড়াতে সতর্কবার্তা পাঠিয়েছে এবং তাদের নেতাদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবুও তেহরান যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তবে লোহিত সাগরের এই নতুন ‘চোক পয়েন্ট’ ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোর সহ্যক্ষমতার সীমা ছাড়িয়ে যাবে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X