সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ট্যাংক চালাচ্ছেন কিম জং উনের কন্যা জু এ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম
বাবাকে পেছনে বসিয়ে ট্যাংক চালাচ্ছেন কিম জং উনের কন্যা ¦ ছবি: কেসিএনএ

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক নতুন ছবিতে দেখা গেছে, কিম জং উনের কিশোরী কন্যা জু এ তার বাবাকে পেছনে বসিয়ে একটি সেনাবাহিনীর ট্যাংক চালাচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন, জু এ তার বাবার উত্তরাধিকারী হওয়ার জন্য সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন।

ছবিটি শুক্রবার প্রকাশিত হয়েছে। আনুমানিক ১৩ বছর বয়সী জু এ-এর নাম বা বয়স নিয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সাম্প্রতি তার বাবার সঙ্গে তাকে বারবার জনসমক্ষে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, জু বেশ মোনোযোগ দিয়ে ট্যাংক চালাচ্ছেন এবং হাসিমুখে তার বাবা ট্যাংকের বুরুজে হেলান দিয়ে বসে আছেন। এ ছাড়া তিনজন সামরিক কর্মকর্তা ট্যাংকের বাইরের অংশে বসে আছেন। চলতি মাসের শুরুতে জুকে একটি ফায়ারিং রেঞ্জে রাইফেল চালাতে দেখা যায়। অন্য একটি ঘটনায় তাকে হ্যান্ডগান দিয়ে গুলি চালাতেও দেখা যায়।

কেসিএনএ-এর প্রতিবেদন অনুসারে, কিম বৃহস্পতিবার এক নতুন ধরনের ট্যাংকের মহড়া তদারকি করেছেন। এটি ড্রোন এবং ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা প্রদর্শন করেছে।

সাম্প্রতি কিম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রসহ একটি কৌশলগত অস্ত্রাগার গড়ে তোলার পাশাপাশি কৌশলগত ক্ষেপণাস্ত্রসহ দেশের প্রচলিত অস্ত্রের আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র : আরব নিউজ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X