মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইরানে ৯৭ সন্দেহভাজন গুপ্তচর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজের অভিযোগে ৯৭ জন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগে আরও ৯৭ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আটককৃতদের মধ্যে দক্ষিণ-পূর্ব ইরানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিরা দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি ও হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিল।

একইসঙ্গে মন্ত্রণালয় দাবি করেছে, ইরাক সীমান্তসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঁচটি সশস্ত্র ভাড়াটে চক্রকে নির্মূল করা হয়েছে।

এর আগে উত্তর আলবোর্জ প্রদেশে শত্রুভাবাপন্ন নেটওয়ার্কে যুদ্ধসংক্রান্ত ফুটেজ পাঠানোর অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানা গেছে।

এদিকে ইরানের আধাসামরিক বাহিনী রেভোল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগে মোট ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির মেহের নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির দাবি, আটক ব্যক্তিরা রেড ক্রিসেন্ট সেন্টার ও বিভিন্ন চেকপোস্টের ছবি এবং অবস্থানসংক্রান্ত তথ্য মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাতো, যাতে সেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা যায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, লোকেশন শনাক্তকারী ডিভাইস, বিশেষ যোগাযোগ সরঞ্জাম এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X