মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

‘ভেনেজুয়েলা হবে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম
‘ভেনেজুয়েলা হবে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য’

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার ইঙ্গিত দিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বেসবল ম্যাচের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন, যা দ্রুতই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর তথ্য অনুযায়ী, ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকের সেমিফাইনালে ইতালিকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে ভেনেজুয়েলা। এই জয়ের পর ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ভেনেজুয়েলাকে অভিনন্দন জানান।

তিনি লেখেন, ভেনেজুয়েলা সম্প্রতি বেশ ভালো করছে এবং দেশটির উন্নতির পেছনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই তিনি হালকা ঢঙে বলেন— ‘ভেনেজুয়েলা যদি যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়, তাহলে কেমন হয়?’

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার সময় ট্রাম্প বিভিন্ন দেশ ও অঞ্চল নিয়ে এমন মন্তব্য আগেও করেছেন। গ্রিনল্যান্ড ও কানাডাকে নিয়েও তিনি যুক্তরাষ্ট্রের অংশ করার ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে এই জয়ের ফলে ভেনেজুয়েলা ফাইনালে উঠেছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে দুই দল মুখোমুখি হয়েছিল এবং সেখানে যুক্তরাষ্ট্র সহজেই জয় পেয়েছিল।

সংবাদমাধ্যম বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক অভিযানে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। এর আগে ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সন্দেহে নৌযানগুলোতে কয়েক সপ্তাহ ধরে হামলা চালানো হয়।

মাদুরো আটক হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় বিনিয়োগ বাড়াবে এবং জ্বালানি খাত আধুনিকায়নে কাজ করবে। তবে সাম্প্রতিক সময়ে তার মনোযোগ বেশি রয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় এবং ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। গ্যাসবাডির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি ২ দশমিক ৮৮ ডলার থেকে বেড়ে তা রোববার ৩ দশমিক ৬৮ ডলারে পৌঁছায়। ট্রাম্প দাবি করেছেন, জ্বালানির দাম বাড়লেও এতে যুক্তরাষ্ট্র ‘অনেক অর্থ আয় করবে’। যদিও নির্বাচনী প্রচারণায় তিনি জ্বালানি খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে ইউরোপে গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে দ্বীপটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন বলেও দাবি করেছিলেন ট্রাম্প। একইভাবে কানাডাকেও যুক্তরাষ্ট্রের ‘প্রিয় ৫১তম অঙ্গরাজ্য’ বানানোর কথা বলেছিলেন তিনি। সম্প্রতি তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘ভবিষ্যৎ গভর্নর’ বলেও উল্লেখ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X