মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের ভয়ে আল-আকসা মসজিদের নিচে লুকিয়েছেন নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৬:২৫ পিএম
ইরানের ভয়ে আল-আকসা মসজিদের নিচে লুকিয়েছেন নেতানিয়াহু!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিশোধমূলক হামলায় নিহত হয়েছে এমন খবর ইরানি ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়েছে। তবে তেল আবিব এই দাবিকে নাকচ করে বলেছে, নেতানিয়াহু বেঁচে আছেন। খবরটি প্রথমবার প্রচার করে ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট।

পরবর্তীতে তেল আবিব একের পর এক ভিডিও প্রকাশ করেছে নেতানিয়াহু বেঁচে আছেন তা প্রমাণ করার চেষ্টা হিসেবে। কিন্তু মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি বলে প্রমাণিত হয়েছে।

নতুন তথ্য অনুযায়ী, যদি নেতানিয়াহু বেঁচে থাকেন, তিনি জেরুজালেমের কোনো সুরক্ষিত ভূগর্ভস্থ স্থানে থাকতে পারেন, সম্ভবত আল-আকসা মসজিদের প্রাঙ্গণের নিচে। এই অনুমান করেছেন ইসরায়েলে নিযুক্ত মিশরের সাবেক রাষ্ট্রদূত আতিফ সালেম।

তিনি জানান, ক্রমবর্দ্ধমান জল্পনা অনুযায়ী নেতানিয়াহু সেখানে লুকিয়ে থাকতে পারেন। এই মন্তব্যগুলো প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার গুজবের ব্যাপক বিস্তারের মধ্যে সামনে এসেছে।

তার পরিণতি নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদনগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যদিও পরে তিনি জনসমক্ষে উপস্থিত হয়ে সেই দাবিগুলো প্রত্যাখ্যান করেন।

ইসরাইলের ভেতরে গণমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ এবং বিধিনিষেধের কারণে এই অনিশ্চয়তা আরও প্রকট হয়েছে, যা একটি তথ্যশূন্যতা তৈরি করেছে এবং যাচাইবিহীন সংবাদ ছড়িয়ে পড়ার সুযোগ করে দিয়েছে।

মিশরীয় সংবাদমাধ্যম 'সাদা এল-বালাদ'-কে দেওয়া এক বিবৃতিতে সাবেক এ কূটনীতিক জানান, চরম উত্তেজনার সময়ে ইসরাইলি সরকারের সুরক্ষিত বাঙ্কারে সভা করার ইতিহাস রয়েছে।

তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে নেতানিয়াহু একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় মন্ত্রিসভার বৈঠক করেছিলেন, যা বিশেষ নিরাপত্তা সংকটের সময় এ ধরনের স্থাপনার ওপর নেতৃত্বের নির্ভরতাকে ফুটিয়ে তোলে।

সালেম জোর দিয়ে বলেন, যুদ্ধের সময় গুজব অনেক সময় মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে কাজ করতে পারে, তবে তথ্য যখন অস্পষ্টতায় আচ্ছন্ন থাকে সাধারণত তখনই এগুলো বেশি ছড়ায়। তিনি ব্যাখ্যা করেন যে, নিরাপত্তা জনিত কারণে নেতাদের জনসমক্ষে আসা সীমিত করা একটি সাধারণ বিষয়।

তিনি আরও যোগ করেন, কিছু মূল্যায়ন অনুযায়ী নেতানিয়াহু হয়তো আল-আকসা মসজিদের নিচের কোনো সুরক্ষিত কক্ষ বা বাঙ্কার ব্যবহার করছেন; এটি চরম উত্তেজনার সময়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলি নেতৃত্বের নেওয়া চরম পদক্ষেপের অংশ হতে পারে।

সালেম পর্যবেক্ষণ করেছেন যে, ইরান ও ইসরাইলের মধ্যে বর্তমান সংঘাত এই পরিস্থিতির একটি আদর্শ উদাহরণ। ঘটনাপ্রবাহকে ঘিরে স্বচ্ছতার অভাবের কারণে পরস্পরবিরোধী বর্ণনার দ্বার উন্মুক্ত হয়েছে।

তিনি উল্লেখ করেন যে, ইসরাইল তার সীমান্তের ভেতর থেকে ছবি ও ভিডিও প্রকাশের ওপর কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করছে এবং মাঠপর্যায়ের পরিস্থিতি প্রকাশ হতে পারে এমন দৃশ্য ধারণ করার জন্য যে কাউকে মোটা অঙ্কের জরিমানা ও শাস্তির হুমকি দিচ্ছে।

মাঠপর্যায়ে সাংবাদিকদের সীমিত প্রবেশাধিকারের পাশাপাশি এই সব বিধিনিষেধের কারণে ইসরাইলের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের খবরগুলো যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X