মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রথমবার হজ কাশেম মিসাইল হামলা চালাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম
প্রথমবার হজ কাশেম মিসাইল হামলা চালাচ্ছে ইরান

ইরানের রেভ্যলুশনারি গার্ড (আইআরজিসি) বুধবার (১৮ মার্চ) প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। এই হামলার খবর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া প্রকাশ করেছে।

হজ কাশেম মিসাইল দিয়ে ইসরায়েলের তেলআবিব ও জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের বিভিন্ন মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মূলত, সলিড ফুয়েলচালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকে ছোঁড়া যায়। খবর তাসনিম নিউজের।

ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা দেড় হাজার কিলোমিটার। যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোয় হামলার জন্য বানানো।

ইরানের সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির দাবি এই মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলের বেইত শেমেশ, তেল আবিব এবং জেরুজালেমের বিভিন্ন স্থানে।

এতে আরও বলা হয়েছে, এই হামলায় ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে, যার মধ্যে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের স্থাপনাও রয়েছে।

আইআরজিসি বলেছে, এই অভিযানে ড্রোন এবং গদর, ইমাদ ও ফাত্তাহ মডেলসহ আরও বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং তারা আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে।

ইরানের হজ কাসেম হলো একটি কঠিন জ্বালানি-চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় ১,৪০০ কিলোমিটার বলে জানা গেছে এবং এটি উচ্চ-মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের মতে, মঙ্গলবার ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা ১৮তম দিনে পদার্পণ করে, যার ফলে ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞ ঘটেছে।

ইরানও পাল্টা হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল কার্যত বন্ধ করে দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X