সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, আহত ৩০০০ : প্রেস টিভি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০:০৩ এএম
ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, আহত ৩০০০

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ সংঘাতের প্রথম সপ্তাহেই মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তেহরানের উচ্চপর্যায়ের গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে—গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাল্টা অভিযানে অন্তত ২০০ মার্কিন সেনা নিহত এবং তিন হাজারের বেশি আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুতর দুর্বলতা দেখা দিয়েছে বলে দাবি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত এক সপ্তাহে মার্কিন বাহিনীর ১৫৩টি মিসাইল উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং ২৩টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ৩৭টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া অঞ্চলটিতে মোতায়েনকৃত মার্কিন অস্ত্রভাণ্ডারের প্রায় ৪৩ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

ইরানের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো গুপ্ত হামলার মধ্য দিয়েই এই সংঘাতের সূচনা হয়। একই সময় দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৭০ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাও ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ নামে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। এ অভিযানের আওতায় এখন পর্যন্ত ৫৮ দফা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X