মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও কীভাবে ছুড়ছে এত ক্ষেপণাস্ত্র?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম
ইরানি ক্ষেপণাস্ত্রের ডামি ¦ ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের হাতে এখনও যথেষ্ট সামরিক ক্ষমতা রয়েছে, যা দিয়ে বড় ধরনের হামলা চালানো সম্ভব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত হয়েছে।

গত শনিবার হোয়াইট হাউস জানিয়েছে, “ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং তাদের নৌবাহিনী যুদ্ধের জন্য অযোগ্য।” ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযানের ‘অপারেশন এপিক ফিউরি’ ব্যাপক ফলাফল দেখাচ্ছে।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন উৎপাদন ক্ষমতা ধ্বংস করেছে। তবে সাম্প্রতিক হামলার মধ্যে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আবুধাবিতে একটি ক্ষেপণাস্ত্র একটি গাড়িতে আঘাত হানায় একজন নিহত হয়েছেন।

তাহলে কি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সত্যিই মারাত্মকভাবে কমে গেছে? আর যদি তা-ই হয়, তবে তারা কীভাবে এখনো প্রতিবেশী দেশ ও ইসরায়েলের দিকে অস্ত্র নিক্ষেপ করছে?

ইরান কি এখন কম ক্ষেপণাস্ত্র ছুড়ছে নিশ্চয়ই। যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় দেশগুলো, ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য দেশের দিকে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সংঘাতের প্রথম ২৪ ঘণ্টায় ইরান শুধু সংযুক্ত আরব আমিরাতের দিকেই ১৬৭টি ক্ষেপণাস্ত্র (ব্যালিস্টিক ও ক্রুজ) এবং ৫৪১টি ড্রোন ছুড়েছে। অথচ যুদ্ধের ১৫ তম দিনে তারা ছুড়েছে মাত্র চারটি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির ভিত্তিতে আল জাজিরা এ হিসাব দিয়েছে।

ইসরায়েলের ওপর হামলাও কমেছে। প্রথম দুই দিনে প্রায় ১০০টি প্রজেকটাইল বা প্রক্ষেপণাস্ত্র ছোড়া হলেও সাম্প্রতিক দিনগুলোতে তা এক অঙ্কে নেমে এসেছে বলে জানিয়েছে ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। গত সপ্তাহে পেন্টাগন জানায়, যুদ্ধের প্রথম দিনের তুলনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৯০ শতাংশ এবং ড্রোন হামলা ৮৬ শতাংশ কমে গেছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার কত বড় এবং কতটা ক্ষতিগ্রস্ত ২০২২ সালে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর মূল্যায়ন করে যে অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় ভান্ডার ইরানের। ঠিক কত আছে তার সরকারি হিসাব নেই। তবে ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, তাদের কাছে প্রায় ৩ হাজার ক্ষেপণাস্ত্র ছিল, যা গত জুনের ১২ দিনের যুদ্ধের পর কমে ২ হাজার ৫০০-তে নেমে আসে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল কৌশলের মূল লক্ষ্য ছিল ইরানের লঞ্চার ধ্বংস করা। প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে একটি দৃশ্যমান পরিস্থিতি তৈরি হয়— যেমন বড় বিস্ফোরণ, যা স্যাটেলাইট ও রাডারে ধরা পড়ে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের উদ্ধৃত এক জ্যেষ্ঠ ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, আনুমানিক ৪১০ থেকে ৪৪০টি লঞ্চারের মধ্যে প্রায় ২৯০টি অকার্যকর করা হয়েছে।

তবে ইরান বিশাল দেশ। স্থলবাহিনী না থাকলে সম্পূর্ণভাবে উৎক্ষেপণ সক্ষমতা নির্মূল করা কঠিন, যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় পুরো আকাশসীমা নিয়ন্ত্রণ করছে। ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডেভিড ডেস রশেস এ কথা বলেন।

তিনি বলেন, ‘লঞ্চার শনাক্ত করা সহজ নয়। আমরা যা দেখছি, তা হলো এমন ক্ষেপণাস্ত্র যেগুলো যুদ্ধের আগে গোপন স্থানে বা সামরিক স্থাপনা নয় এমন জায়গায় রাখা হয়েছিল, যখন নজরদারি কম ছিল।’ তার মতে, হামলার গতি কমে যাওয়ার কারণ ইরানি বাহিনীর একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা হারানো। ফলে এখন তারা এক বা দুটি করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, বিশেষ করে উপসাগরীয় দেশের বেসামরিক ও বাণিজ্যিক অবকাঠামোর দিকে, সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলার বদলে। যদিও ইরান দাবি করে, তারা শুধু অঞ্চলে মার্কিন স্বার্থের ওপর হামলা চালাচ্ছে।

ডেস রশেস বলেন, ‘সামরিক দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্বপূর্ণ নয়। এটিকে বলা হয় ‘হ্যারাসমেন্ট ফায়ার’ অর্থাৎ সতর্কতা ব্যবস্থা ক্লান্ত করা এবং মানুষকে আতঙ্কিত করার উদ্দেশ্যে হামলা।’

ইরানের কৌশল কী ইরান বিশেষজ্ঞ এবং জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ভিজিটিং ফেলো হামিদরেজা আজিজি বলেন, ‘তেহরানের মূল হিসাব হলো উপসাগরীয় দেশ ও ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ফুরিয়ে যেতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র শেষ হওয়ার আগে।’

তিনি আরো বলেন, ‘প্রতিদিন কমসংখ্যক কিন্তু ধারাবাহিক হামলা চালিয়ে এটিকে ক্ষয়যুদ্ধ বা দীর্ঘস্থায়ী যুদ্ধ বানানোর আগ্রহ থাকতে পারে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছু বড় ঘাঁটি ও লঞ্চার ধ্বংস করলেও ইরান কমান্ড ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করেছে এবং মোবাইল লঞ্চারের ওপর নির্ভর করছে, যা শনাক্ত ও ধ্বংস করা কঠিন। আজিজি বলেন, ‘এটি সময়ের বিরুদ্ধে দৌড়।’ বিশেষজ্ঞদের মতে, এই দৌড়ে ইরান মনে করে তাদের সুযোগ আছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সমালোচনামূলক নিরাপত্তা অধ্যাপক মুহান্নাদ সেলুম বলেন, ‘কতটি ছোড়া হলো তা গুরুত্বপূর্ণ নয়, যতক্ষণ বিশ্বাসযোগ্য হুমকি বজায় থাকে। একটি সফল ড্রোনই নিরাপত্তাবোধ ভেঙে দিতে পারে।’

ইরান দীর্ঘদিন ধরে সস্তা কিন্তু কার্যকর ড্রোন তৈরিতে দক্ষ। শাহেদ-১৩৬ ড্রোন সহজ কারখানায় দ্রুত ও বিপুল সংখ্যায় তৈরি করা যায় এবং একসঙ্গে অনেকগুলো ছোড়া যায়, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলে। এগুলো চালাতে জটিল লঞ্চারের প্রয়োজন হয় না। ঘণ্টায় মাত্র ১৮৫ কিলোমিটার গতির হওয়ায় হেলিকপ্টার দিয়েও ভূপাতিত করা সম্ভব, তবু অনেক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকতে সক্ষম হয়েছে।

সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন-সংক্রান্ত ঘটনায় আগুন লাগে, এতে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ হয়। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্প এলাকায় আরেকটি ড্রোন হামলায় আগুন লাগে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। আর হরমুজ প্রণালিতে, যেখানে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ পরিবাহিত হয়, অল্পসংখ্যক হামলা সত্ত্বেও আঘাতের আশঙ্কায় শত শত জাহাজ স্থবির হয়ে আছে। যুদ্ধ শুরুর পর থেকে একটি সামুদ্রিক পর্যবেক্ষক সংস্থা জাহাজ-সংক্রান্ত ২০টি ঘটনার তথ্য দিয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, এটি সামরিকভাবে শক্তিশালী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অসম যুদ্ধনীতির অংশ। দুর্বল পক্ষ হিসেবে ইরান অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করে অর্থনৈতিক ক্ষতি ঘটিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করতে চায়।

ইতোমধ্যে তেহরান তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি বাড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক বাজারে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস রফতানিকারক কাতার এখনো উৎপাদন বন্ধ রেখেছে। বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি চালান স্থগিত ঘোষণা করেছে। ইরাকের দক্ষিণাঞ্চলের প্রধান তেলক্ষেত্রগুলোর উৎপাদন ৭০ শতাংশ কমে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক ভালি নাসরের মতে, ইরান যদি তেলের দাম বাড়িয়ে রাখতে পারে, তবে ‘এটি ইরানে মার্কিন বোমা হামলার চেয়েও যুক্তরাষ্ট্রকে সমান বা বেশি ক্ষতি করবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X