সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১১:৪১ এএম
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে একটি বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। এই খবরটি প্রথম রিপোর্ট করেছে দ্য গার্ডিয়ান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তিনটি ড্রোন এবং চারটি রকেট দূতাবাসে আছড়ে পড়েছে। এর মধ্যে অন্তত একটি ড্রোন সরাসরি দূতাবাস প্রাঙ্গণের ভিতরে আঘাত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূতাবাস চত্বরে বিস্ফোরণের পর কালো ধোঁয়ার স্তূপ দেখা যায়। একই সময়ে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও একটি ড্রোনকে মাঝপথে ধ্বংস করতে সক্ষম হয়। হামলার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা বাহিনী একটি রকেট হামলা প্রতিহত করেছিল।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলমান ইরান যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু হওয়ার পর থেকে এটিই ছিল দূতাবাসে চালানো সবচেয়ে শক্তিশালী বা তীব্র আক্রমণ।

এ অভিযানে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে।

রয়টার্স তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’-এর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত একটি বাড়িতেও দুটি বিমান হামলা চালানো হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X