সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নকল শাহেদ ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম
নকল শাহেদ ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান অভিযোগ করেছে যে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চালানো সাম্প্রতিক ড্রোন হামলায় তাদের তৈরি শাহেদ মডেলের আদলে তৈরি নকল ড্রোন ব্যবহার করা হচ্ছে। তেহরানের দাবি, এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইল জড়িত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এর দায় ইরানের ওপর চাপানো হচ্ছে।

ইরানের সামরিক কমান্ড কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানি প্রযুক্তির অনুকরণে তৈরি নকল ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা চালাচ্ছে।

তাদের মতে, এই ড্রোনগুলো দেখতে ও কার্যক্ষমতায় ইরানের শাহেদ সিরিজের ড্রোনের সঙ্গে মিল রয়েছে। এর ফলে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং হামলার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

ইরানি গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে চালানো বর্বরোচিত হামলা এবং এসব হামলার দায় ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানো এর প্রকৃষ্ট উদাহরণ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানি সামরিক বাহিনীর ‘প্রতিরক্ষামূলক, আইনি এবং বৈধ পদক্ষেপগুলোকে’ খাটো করা এবং তেহরানের সঙ্গে তার প্রতিবেশীদের ‘বিবাদ ও বিভেদ সৃষ্টি’ করা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X