সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের শীর্ষ নেতাদের ধরতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম
ইরানের মোজতবা খামেনিসহ শীর্ষ নেতাদের ধরতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ধরিয়ে দেওয়ার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সাথে যুক্ত কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য সরবরাহের জন্যও পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, এই প্রোগ্রামটি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস পরিচালনা করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দান ও পরিচালনা করেন এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে যুক্ত থাকেন।

এছাড়াও, ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’-এর বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা অনুরূপ একটি পুরস্কারের বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যোগ করেছে, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্যদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X