সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানে আগামী সপ্তাহে ভয়াবহ হামলা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম
ইরানে আগামী সপ্তাহে ভয়াবহ হামলা করবে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে ইরানের ওপর আরও কঠোর সামরিক আঘাত হানতে প্রস্তুত।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ওপর হামলার মাত্রা আরও বাড়াবে এবং দেশটির সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই অভিযান চালানো হচ্ছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা আগামী সপ্তাহে ইরানে আরও ভয়াবহ আঘাত করতে যাচ্ছি।

একইসঙ্গে ট্রাম্প এ-ও জানান, ইরানের বর্তমান শাসকদের সম্পূর্ণ উৎখাত করা এই মুহূর্তে কঠিন হবে! তবে সেই লক্ষ্যেই থাকবে আমেরিকা।

রাশিয়া নিয়েও আবার মুখ খুলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, অতীতের মতো না হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন।

ট্রাম্পের কথায়, ওরা (রাশিয়া) হয়তো ভাবছে আমরা ইউক্রেনকে সাহায্য করছি। তাই না? তার পরেই ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা তাদেরও (ইউক্রেন) সাহায্য করছি।

উল্লেখ্য, পশ্চিম এশিয়া অঞ্চলে ড্রোন হামলা প্রতিহত করতে আমেরিকাকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদি ট্রাম্প জানান, তার দেশের কারও সাহায্যের দরকার নেই।

ইরানে যুদ্ধের জন্য আমেরিকার অর্থনীতি প্রভাবিত হচ্ছে। কোটি কোটি ডলার খরচ হচ্ছে যুদ্ধে! এমন দাবি অনেকাংশেই মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

পাশাপাশি এ-ও বলেন, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, ইরানের উপর হামলার আগে আমেরিকার অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে ছিল, সেই জায়গায় ফিরে যাবে।

তার মতে, ইরান যুদ্ধ শেষ হলেই ঘুরে দাঁড়াবে আমেরিকা। ট্রাম্পের কথায়, ‘‘আমি মনে করি না, এটা দীর্ঘস্থায়ী হবে।’’

হরমুজ প্রণালীতে জাহাজ আটকে থাকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগরক্ষাকারী নৌপথটি দিয়ে জাহাজ চলাচলে সমস্যা তৈরি হয়েছে।

সেই সঙ্গে ট্রাম্প বলেন, ইরানের হুমকির জেরে আটকে পড়া জাহাজগুলি হরমুজ প্রণালী পার হতে হবে এবং কিছুটা সাহস দেখাতে হবে। ভয় পাওয়ার কিছু নেই।

তাদের (ইরান) আর কোনও নৌবাহিনী নেই। আমরা তাদের সব জাহাজ ডুবিয়ে দিয়েছি। একই সঙ্গে আটকে থাকা জাহাজগুলিকে মার্কিন নৌবাহিনী পাহারা দিয়ে হরমুজ় প্রণালী পার করার বিকল্প যে এখনও খোলা আছে তা আবার ব্যক্ত করেন ট্রাম্প।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X