সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে উঠলো তেহরান

বহু বেসামরিক হতাহতের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:৩১ এএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে উঠলো তেহরান

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনায় বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার ভোর পর্যন্ত তেহরানের মধ্য, উত্তর, পূর্ব ও পশ্চিম অংশে ধারাবাহিকভাবে বোমাবর্ষণ চালানো হয়। গভীর রাতে বিস্ফোরণের শব্দে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তেহরানের বাসিন্দারা জানান, রাত প্রায় ১টার দিকে একাধিক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পশ্চিম তেহরানের পুনক এলাকার মানুষদের মতে, অল্প সময়ের মধ্যে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বাসিন্দা লিখেছেন, মাত্র এক মিনিটে আমি আটটি বিস্ফোরণ শুনেছি। এই রাতটি হয়তো চলমান সংঘাতের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে থাকবে।

হামলার সময় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ও ইন্টারনেট সীমিত করে দেওয়ার অভিযোগও উঠেছে। এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ইন্টারনেট এতটাই সীমিত যে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও সংযোগ পাওয়া যায় না।

আরেকজন লেখেন, বহু বছর ধরে যে দুঃস্বপ্নের আশঙ্কা করছিলাম, গত দুই মাসে তার অনেকটাই বাস্তব হয়ে গেছে। শাসকদের ভুল আর বাইরের চাপের মাঝে সাধারণ মানুষ এখন যুদ্ধ ও ধ্বংসের মুখে।

একটি বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার বর্ণনা দিতে গিয়ে ফাতেমা নামে এক নারী জানান, তার পরিচিত এক পরিবারের বাড়ি থানার পাশেই ছিল। হামলায় পুরো বাড়িটি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, এক সপ্তাহ আগে ওই এলাকা খালি করার সতর্কতা দেওয়া হয়েছিল। সবাই চলে গেলেও এক বৃদ্ধ দম্পতি ছিলেন, যাদের যাওয়ার আর কোনো জায়গা ছিল না।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, শুক্রবারের হামলা ছিল চলমান সংঘাত শুরুর পর সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি। পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রায় ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তেল আবিবের দাবি, তারা ইরানের ভূখণ্ডে প্রায় ৭ হাজার ৬০০ বার হামলা চালিয়েছে, যার বেশিরভাগই ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে।

এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারেও প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

এদিকে হামলার মধ্যেই শুক্রবার তেহরানে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং শীর্ষ কয়েকজন কর্মকর্তা। সেখানে বিক্ষোভকারীরা ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যু’ ও ‘ইসরায়েলের মৃত্যু’ স্লোগান দেন।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সচিবের দাবি, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনিও আহত হয়েছেন।

চলমান সংঘাতের মধ্যে ইরানের সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য ও ওষুধের সংকটও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র : বিবিসি ফার্সি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X