সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের আবাসনে অগ্নিকাণ্ড: ৫ জনের মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম
মালদ্বীপে শ্রমিক আবাসে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু। ছবি: সংগৃহীত

মালদ্বীপের আলিফু ধালু ধিগুরাহ দ্বীপের একটি শ্রমিক আবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ ও সূত্রের বরাতে জানা গেছে, নিহত সকলেই বাংলাদেশি নাগরিক।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শ্রমিকদের একটি আবাসন ব্লকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ শ্রমিক ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই আবাসন ব্লকে প্রায় ৩০ জন বিদেশি শ্রমিক বসবাস করতেন। স্থানীয় বাসিন্দা ও জরুরি উদ্ধারকর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মালদ্বীপভিত্তিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম এমভি প্লাসের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় মোট আটজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়। নিহতরা সকলেই বাংলাদেশি নাগরিক। এছাড়া আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত অবস্থা ও কারণ খতিয়ে দেখতে ধিগুরাহ দ্বীপে একটি বিশেষ তদন্ত দল পাঠানো হয়েছে, যার সঙ্গে একজন বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন।

ধিগুরাহ কাউন্সিলের প্রেসিডেন্ট ইব্রাহিম উসমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আবাসন ব্লকের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকা জনসাধারণের জন্য বন্ধ করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা ঘটনার আলামত সংগ্রহে তৎপর।

কর্তৃপক্ষ এখনও নিহতদের নাম-পরিচয় বা আগুনের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X