সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরীতে আগুন, দুই সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:০০ পিএম
যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরীতে আগুন, দুই সেনা আহত

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে দুই মার্কিন নৌসেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট।

ইরান যুদ্ধের আগে গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হয়েছিল এই বিমানবাহী রণতরীটি। মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট কমান্ডের অধীন ইউএসএস গেরাল্ড আর ফোর্ড বর্তমানে লোহিত সাগরে মোতায়েন আছে।

বৃহস্পতিবারের বিবৃতিতে মার্কিন নৌবাহনীর পঞ্চম ফ্লিটের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন লেগেছিল রণতরীটির লন্ড্রি এলাকায়। রণতরীর এই এলাকায় সেনাদের জামাকাপড় ধোয়া হয়। আগুন নেভাতে গিয়ে দু’জন সেনা-সদস্য আহত হয়েছেন— তবে সেই আঘাত প্রাণঘাতী নয়।

আরও উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কী কারণে আগুন লেগেছে— তা খতিয়ে দেখা হচ্ছে; তবে কোনো ধরনের হামলা এই আগুনের জন্য দায়ী নয়।

এক লাখ টন ওজনের এই বিমানবাহী রণতরীটি তৈরিতে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ১ হাজার ৩০০ কোটি ডলার। এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরী এবং বর্তমানে সেখানে আছেন প্রায় ৪ হাজার ৫০০ জন মার্কিন সেনা।

২০২৫ সালের জুন মাসে ভার্জিনিয়ার বন্দর থেকে এটি যাত্রা শুরু করেছিল। ৬ মাস ভূমধ্যসাগরে টহল দেওয়ার পর ইরান যুদ্ধের আগে ইউএসএস গেরাল্ড আর ফোর্ডকে লোহিত সাগরে মোতায়েন করা হয়।

সূত্র : সিএনএন

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X