সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম
ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অব্যাহত থাকার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছে তেহরান। এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ড্রোন ভান্ডার ধ্বংস করতে যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী বি-১ বোমারু বিমানকে বিশেষ ধরনের ‘বাংকার বাস্টার’ বোমায় সজ্জিত করছে।

এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পেন্টাগন হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে এ ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন।

ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির ভিডিও ফুটেজে দেখা যায়, অন্তত একটি মার্কিন বিমানবাহিনীর বি-১ বোমারু বিমানের মিসাইল লঞ্চার সরিয়ে সেখানে ‘জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস’ (জেডিএএম) বা বাংকার বাস্টার বোমা বহনের উপযোগী করা হচ্ছে।

বি-১ বোমারু বিমানগুলো সাধারণত শত শত মাইল দূর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। কিন্তু বর্তমানে যে ‘জেডিএএম’ বোমা দিয়ে এগুলোকে সাজানো হচ্ছে, তা নিক্ষেপ করতে হলে বিমানটিকে লক্ষ্যবস্তুর মাত্র ২৫ মাইলের মধ্যে থাকতে হয়।

এর অর্থ হলো, মার্কিন বিমানবাহিনী এখন সরাসরি ইরানের আকাশসীমার গভীরে ঢুকে হামলা চালানোর পরিকল্পনা করছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন ইরানকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে যে, তাদের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ড্রোন ভান্ডারগুলো এখন আর নিরাপদ নয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, তারা গত কয়েক দিনে তেহরান অভিযানের মধ্যে একটি পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে হামলা করেছে।

তারা বলছে ‘তালেঘান’ নামের কম্পাউন্ডটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ সক্ষমতা অর্জন করতে ব্যবহার করত ইরান। এছাড়া আইডিএফ লেবাননে বড় ধরনের হামলা অব্যাহত রেখেছে। তারা লেবানন দখলে নেওয়ারও হুমকি দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X