সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘ইরান পুরোপুরি ধ্বংসের পথে’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম
‘ইরান ধ্বংসের পথে’

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে গড়িয়েছে। এ পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ১,৭০০ ছাড়িয়েছে এবং হাজারের বেশি আহত হয়েছে। যুদ্ধের কোনো শেষ চিহ্ন এখনো দেখা যাচ্ছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, আমাদের জন্য যুদ্ধক্ষেত্রে অনেক ভালো খবর আছে। ইরান পুরোপুরি ধ্বংসের পথে। মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইরান প্রায় খাদের কিনারায় চলে এসেছে উল্লেখ করে ট্রাম্প জানান, এর মানে এই নয় যে, আমরা এখনই যুদ্ধ শেষ করছি। তবে তারা শেষ হয়ে গেছে।

ট্রাম্পের দাবি, ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কিছু নেই। তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি।

সমুদ্র প্রণালির দিকে এখন কড়া নজর দেওয়া হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, প্রণালিগুলোর অবস্থা এখন বেশ ভালো।

এদিন ট্রাম্প বলেন, মূল বিষয় হলো আমাদের জিততে হবে। দ্রুত জিততে হবে, কিন্তু জয়টা নিশ্চিত করতে হবে। অধিকাংশ মানুষ বলছে, আমরা ইতোমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো—কখন, কখন আমরা থামব? আমরা চাই না এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠুক।

এ ছাড়া ইরানের প্রতি ফের হুঁশিয়ার বার্তা উচ্চারণ করে ট্রাম্প বলেছেন, তেহরানের বিভিন্ন অংশ বা অন্যান্য জায়গায় আমরা আঘাত করতে পারি, তবে তেমনটা করলে তাদের পক্ষে দেশটি পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তছনছ করে দিতে পারি বলে দাবি করেছেন ট্রাম্প। তবে তিনি জানান, আমরা তেমন কিছু করতে যাচ্ছি না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X