সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের পতন ঘটাতে ‘প্ল্যান বি’ কৌশলে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম
ইরানের পতন ঘটাতে ‘প্ল্যান বি’ কৌশলে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত সামরিক হামলা টানা ১৩ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত চলা এই সংঘাতে ইরানে মৃতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন আরও হাজারের বেশি মানুষ। তবে তীব্র এই সংঘাতের মধ্যেও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ৪৮ জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা। তবুও ১৩ দিন পার হলেও ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে দেশটির সরকার দ্রুত পরিবর্তন করা। কিন্তু ১৩ দিন ধরে চলা যুদ্ধে ইরানের সরকার পরিবর্তনের আভাস মিলছে না। তাই প্লান বি'তে যাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে নিরবিচ্ছিন্ন সংবাদ প্রবাহ দেখে মনে হতে পারে এখানে মূল খেলোয়াড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আসলে তা নয়। ইসরায়েলের চেয়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি অনেক বেশি হলেও এই সংঘাতে মূল খেলোয়াড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের জন্য, এই যুদ্ধ শেষ হতে হবে পূর্ণ বিজয়ের মধ্য দিয়ে। এর চেয়ে কম কিছু হলে তা হবে অর্থহীন। এই যুদ্ধ যদি ইরানের মারাত্মক ক্ষতি কিংবা ব্যাপক প্রাণহানির পরও দেশটির শাসনব্যবস্থা টিকে থাকার মধ্য দিয়ে শেষ হয়, তাহলে এটি ইসরায়েলের কাছে যথেষ্ট হবে না।

গার্ডিয়ান বলছে, শুরু থেকেই ইরানে এই যুদ্ধ পরিকল্পনামাফিক এগোয়নি। পরিকল্পনা ছিল, ইরানের সর্বোচ্চ নেতা এবং ধর্মীয় ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যত বেশি সম্ভব শীর্ষ নেতাকে হত্যা করা, যাতে ইরানে ক্ষমতাসীনরা দুর্বল হয়ে পড়ে এবং তাদের ইসলামি শাসনব্যবস্থা ভেঙে পড়ে। কিন্তু এই পরিকল্পনা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।

ইরান তাদের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে বেছে নিয়েছে। যুদ্ধে মোজতবাও যদি নিহত হন এরপরেও দেশটির দায়িত্ব নেওয়ার জন্য এক বা একাধিক নেতাকে এরই মধ্যে বেছে রাখা হয়েছে। তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল এখন ‘প্ল্যান বি’-তে পৌঁছেছে।

রিপোর্টে বলা হয়েছে, এই পরিকল্পনায় এখন দুটি কৌশল আছে। এর মধ্যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কৌশলটি হলো- কুর্দি বা বালুচদের মতো সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে তাদের বিদ্রোহ চাঙ্গা করা, যাতে ইরান ভেঙে পড়তে শুরু করে।

পরিকল্পনার দ্বিতীয় কৌশলটিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এটি হলো: শত্রুর নিজ দেশে জনসমর্থনে চিড় ধরানো। এটিকে ‘দাহিয়া নীতি’ বলা হয়।

এই নীতি অনুযায়ী, কোনও বিদ্রোহ দমন করা না গেলে বা কোনও রাষ্ট্রের নেতৃত্বকে বশে আনা সম্ভব না হলে বিজয়ের পথ হলো, বেসামরিক মানুষষের ওপর অবিরাম আঘাত হানা।

ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন এই নীতি কাজে লাগাচ্ছে। ইরানের অবকাঠামোর ওপর দেশ দুইটির ক্রমবর্ধমান হামলার প্রমাণ এরই মধ্যে দেখা যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X