সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইসরায়েলের উত্তরাঞ্চলে ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ'র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম
ইসরায়েলের উত্তরাঞ্চলে ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ'র

লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে সংঘটিত এই হামলায় লেবাননের বিভিন্ন এলাকা থেকে একযোগে প্রায় ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

চলতি মাসের শুরুতে সীমান্তে উত্তেজনা তীব্র হওয়ার পর থেকে এটিকে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর সবচেয়ে বড় ও শক্তিশালী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হামলার সময় উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফা, গ্যালিলি অঞ্চল এবং গোলান মালভূমি জুড়ে সাইরেন বাজতে শুরু করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।

আইডিএফ জানিয়েছে, লেবাননের একাধিক কৌশলগত পয়েন্ট থেকে সমন্বিতভাবে এই রকেটগুলো ছোড়া হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক রকেট মাঝপথেই প্রতিহত করতে সক্ষম হলেও হামলার ব্যাপকতা পুরো অঞ্চলকে নাড়িয়ে দিয়েছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো রকেট রুখে দিতে সক্ষম হলেও হামলার ব্যাপকতা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে।

তবে এত বিশাল পরিসরে হামলা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরাইলি জরুরি পরিষেবাগুলো আক্রান্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। তবে, ইসরায়েলিরা সব সময় হতাহতের বিষয়টি বরাবরই লুকিয়ে রাখে।

সামরিক বিশ্লেষকদের মতে, এই হামলাটি ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে একটি সুসংগঠিত শক্তির মহড়া, যা চলমান সংঘাতকে এক নতুন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে।

এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। লেবানন সীমান্তে উত্তেজনা এখন চরম পর্যায়ে, যা যেকোনো মুহূর্তে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X