সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বোমাবর্ষণে কেঁপে উঠল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণে কেঁপে উঠল তেহরান ¦ ছবি: এএফপি

ইরানে যুদ্ধ শুরু হওয়ার মাত্র ১০ দিনের মাথায় রাজধানী তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম ভয়াবহ বিমান হামলার মুখে পড়েছে। রাতভর চলা এই আক্রমণে শহরের বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১০ মার্চ) ভোর পর্যন্ত তেহরানের আকাশে নিচু দিয়ে উড়ে যুদ্ধবিমানগুলো একের পর এক ভারী বোমা নিক্ষেপ করে। প্রায় এক কোটির বেশি মানুষের এই শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে পুরো নগরী।

হামলার আতঙ্কে অনেক বাসিন্দা ঘরের ভেতরেই আশ্রয় নেন। রাতভর ভীতিকর পরিস্থিতির মধ্যে কাটাতে হয়েছে শহরবাসীকে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পাশাপাশি ইসফাহান ও কারাজ শহরেও হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার বলেন, ইরানের অভ্যন্তরে এটিই সম্ভবত “সবচেয়ে তীব্র হামলার দিন” হতে পারে।

পশ্চিম তেহরানের বাসিন্দা ৩৮ বছর বয়সী সিমা (ছদ্মনাম) জানান, রাতের হামলার সময় মনে হচ্ছিল কয়েক ডজন যুদ্ধবিমান তাদের মাথার ওপর দিয়ে উড়ছে। প্রায় ১৫ মিনিট ধরে একটানা বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার হামলা শুরু হয়।

তিনি বলেন, ‘মাটি, জানালা—সবকিছু কাঁপছিল। আমরা ভয়ে বাথরুমে আশ্রয় নিয়েছিলাম এবং সেখানেই রাত কাটিয়েছি।’

আরও কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বিমান হামলার সময় তীব্র আলোয় রাতের আকাশ মুহূর্তের জন্য দিনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। কেউ কেউ বাড়ির ছাদ বা বারান্দা থেকে সেই দৃশ্য ভিডিও ধারণ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কোথাও কোথাও নীলাভ আলো দেখা গেছে, যা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পর তেহরানের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও সরকার জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই তা পুনরুদ্ধার করা হয়েছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। টানা ১১ দিন ধরে চলা এই নিষেধাজ্ঞার ফলে মানুষ মূলত অভ্যন্তরীণ নেটওয়ার্কেই সীমাবদ্ধ রয়েছে এবং তথ্যপ্রবাহও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

অনেকেই ভিপিএন বা প্রক্সি সংযোগ ব্যবহার করে আন্তর্জাতিক ইন্টারনেটে ঢোকার চেষ্টা করছেন, তবে সরকার সেগুলোর অনেকগুলো বন্ধ করে দিচ্ছে। তাছাড়া এসব সংযোগের খরচও বেশ বেশি এবং গতি ধীর বলে অভিযোগ ব্যবহারকারীদের।

বিশ্বব্যাপী ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোরভাবে সরকারি ইন্টারনেট বন্ধ করা হয়েছে।

অন্যদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অধীনস্থ বাসিজ বাহিনী শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে।

ইরানের বিচার বিভাগ সতর্ক করে জানিয়েছে, বিদেশি গণমাধ্যমে হামলার ভিডিও বা তথ্য পাঠালে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X