সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এআই প্রযুক্তির দৌড়ে ভারত এখনও পিছিয়ে : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম
এআই প্রযুক্তির দৌড়ে ভারত বড় শক্তি নয়: রাহুল গান্ধীর সমালোচনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় ভারত এখনও বড় শক্তি হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন, আধুনিক প্রযুক্তি, বিশেষ করে এআই ও রোবোটিক্স খাতে যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে।

সম্প্রতি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মারিয়ান কলেজ কুট্টিক্কানাম (অটোনোমাস)-এ শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় এসব মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় দেশের প্রযুক্তি, শিক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন রাহুল গান্ধী।

এ সময় তিনি অভিযোগ করেন, ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা আদর্শিক আক্রমণের মুখে পড়েছে এবং একটি নির্দিষ্ট ধরনের চিন্তাধারা চাপিয়ে দেয়া হচ্ছে।

তিনি বলেন, উপাচার্যদের দিকে তাকালে দেখা যাবে, তাদের অনেককেই উপাচার্য করা হয়েছে কারণ তারা আরএসএসের সঙ্গে যুক্ত। অবশ্যই এটি বন্ধ করতে হবে। ভারতের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে আরএসএসের বিভাজনমূলক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আরও দাবি করেন, এআই প্রযুক্তির উত্থানের সময় ভারত সফল হতে পারেনি। এতে তিনি পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে মন্তব্য করেন, কারণ মোদি ভবিষ্যতে এই খাতে ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা বলেছেন।

রাহুল গান্ধী বলেন, এআইয়ের খেলায় মূলত দুটি বড় শক্তি রয়েছে— যুক্তরাষ্ট্র ও চীন। দুর্ভাগ্যজনকভাবে রোবোটিক্স, এআই বা আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত বড় কোনও খেলোয়াড়ই নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে তুলনা করলে।

তিনি আরও বলেন, এআই সামিটেই আমরা দেখেছি, একটি চীনা রোবটকে ভারতীয় রোবট হিসেবে দেখানো হয়েছিল। যদি এআইয়ে শক্তিশালী হতে চান, তাহলে নিজের ডেটার নিয়ন্ত্রণ থাকতে হবে।

তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতের পুরো ডেটা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাচ্ছে।

বাহুল বলেন, গত কয়েক সপ্তাহে আমরা এআইয়ের ক্ষেত্রে আমাদের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি। আমাদের দেশের প্রধান ভরসা ছিল সেবা ও সফটওয়্যার খাতের চাকরি, কিন্তু এআইয়ের কারণে সেগুলোও হারিয়ে যেতে পারে।

রাহুল গান্ধী বলেন, ডেটা, উৎপাদন ও পরিবহন খাতে বড় পরিবর্তন ঘটছে, কিন্তু ভারত শুধু তা দেখেই যাচ্ছে।

এদিকে বিশ্বজুড়ে এআইয়ের দ্রুত বিস্তার নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এ নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। রাহুল গান্ধী সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়েও মোদি সরকারের সমালোচনা করেন। বিরোধীদের দাবি, এই চুক্তি কৃষকদের স্বার্থের বিরুদ্ধে গেছে।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, কোনও দেশকে এআইয়ের ক্ষেত্রে শক্তিশালী হতে হলে তার নিজের ডেটার ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X