সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে শিথিল সমঝোতায় আগ্রহী নয় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম
ইরানের সঙ্গে শিথিল সমঝোতায় আগ্রহী নয় যুক্তরাষ্ট্র

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাত ইস্যুতে আবারও কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের শিথিল বা দুর্বল সমঝোতায় যেতে আগ্রহী নয়। একইসঙ্গে তিনি এমন এক ইরানি নেতৃত্বের প্রত্যাশা করেছেন, যারা দেশটিকে যুদ্ধের পথে ঠেলে দেবে না।

ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বারবার একই ধরনের সংঘাতে জড়াতে চায় না।

তার ভাষায়, প্রতি পাঁচ বা দশ বছর পরপর একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয়। বরং এমন একজন প্রেসিডেন্ট বা নেতৃত্বকে দেখতে চান, যিনি নিজের দেশকে যুদ্ধের দিকে পরিচালিত করবেন না।

এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে, ইরানের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলে সংঘাতের পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে।

ট্রাম্প দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনা বা সমঝোতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত শক্তিশালী।

যুদ্ধে ইরানের সক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুদ্ধের প্রথম দুই দিনের তুলনায় ইরান এখন মাত্র ৯ শতাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করতে পারছে। এর কারণ হিসেবে তিনি জানান, আমাদের ধারণা তাদের ভাণ্ডার ফুরিয়ে এসেছে। আমরা তাদের ৭০ শতাংশ রকেট লঞ্চার ধ্বংস করে দিয়েছি।

ইরানের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, তারা এখন পুরোপুরি বিপর্যস্ত। আমার মনে হয় একটা সময় এমন আসবে যখন ‘আমরা আত্মসমর্পণ করলাম’ এ কথা বলার মতোও কেউ অবশিষ্ট থাকবে না।

যুদ্ধক্ষেত্রে কুর্দি যোদ্ধাদের অংশগ্রহণ নিয়ে নিজের আপত্তির কথা স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমরা চাই না কুর্দিরা এই যুদ্ধে প্রবেশ করুক। আমরা এই যুদ্ধকে বর্তমানের চেয়ে আর বেশি জটিল করতে চাই না।

এদিকে, ইরানের একটি লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্টে মার্কিন হামলার যে অভিযোগ তেহরান করেছে, সে বিষয়ে ট্রাম্প জানান যে তিনি এ সম্পর্কে কিছুই জানেন না।

সূত্র: আল-জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X