সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রুশ গোয়েন্দা রিপোর্ট:

৬ জেনারেল ও ১১ পরমাণু বিজ্ঞানীসহ ইসরায়েলে ১২ শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১১:১৩ এএম
রুশ গোয়েন্দা প্রতিবেদনে ইসরায়েলের ক্ষয়ক্ষতি

সম্প্রতি রাশিয়ার গোয়েন্দা সংস্থার একটি অনুসন্ধানী প্রতিবেদনে ইসরায়েলের সামরিক ও কৌশলগত ক্ষয়ক্ষতির একটি গুরুতর চিত্র তুলে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের প্রথম ৭২ ঘণ্টাতেই ইসরায়েল উল্লেখযোগ্য সংখ্যক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞ হারিয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, যদি এই তথ্য সঠিক হয়ে থাকে, তাহলে আধুনিক যুদ্ধের ইতিহাসে এত অল্প সময়ে এমন ক্ষয়ক্ষতি অত্যন্ত বিরল ঘটনা হিসেবে বিবেচিত হবে।

রুশ গোয়েন্দা সূত্রের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সংঘাতের প্রথম তিন দিনে ইসরায়েলের অন্তত ৬ জন জেনারেল এবং ৩২ জন মোসাদ এজেন্ট নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এখানেই শেষ নয়, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিন বেট-এর ৭৮ জন অপারেটিভ এবং বিমান বাহিনীর ১৯৮ জন দক্ষ অফিসার নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৪৬২ জন নিয়মিত সেনা এবং ৪২৩ জন রিজার্ভিস্টসহ মোট নিহতের সংখ্যা ১,২০০ ছাড়িয়ে গেছে।

সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ইসরায়েলের পরমাণু কর্মসূচিতে; রাশিয়ার তথ্যমতে, ১১ জন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী এই অল্প সময়ের ব্যবধানে নিহত হয়েছেন। যেখানে গত ২০ বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো জেনারেল হারায়নি, সেখানে মাত্র ৩ দিনে ৬ জন জেনারেলের মৃত্যু ইসরায়েলি কমান্ড স্ট্রাকচারের জন্য একটি বড় বিপর্যয়।

এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ এই পরিসংখ্যান স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। বিশ্লেষকদের মতে, তেল আবিব তথ্য প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেও রাশিয়ার এই ফাঁস করা তথ্য বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X