সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম
ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েন

মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের মাটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান বি-১ ল্যান্সার। গত শুক্রবার গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিশাল এই যুদ্ধবিমানটি পৌঁছায়। ২৪টি ক্রুজ মিসাইল বহনে সক্ষম এই মোতায়েন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি করেছে।

১৪৬ ফুট দৈর্ঘ্য ও ১৩৭ ফুট উইংসপ্যানবিশিষ্ট বি-১ ল্যান্সার মার্কিন বিমানবাহিনীর দ্রুততম বোমারু বিমানগুলোর একটি। বোয়িংয়ের তথ্য অনুযায়ী, ৮৬ টন ওজনের এই বিমান ঘণ্টায় প্রায় ৯০০ মাইল গতিতে উড়তে সক্ষম।

বিমানটিতে সাধারণত চারজন ক্রু থাকেন এবং এটি উন্নত রাডার সিস্টেম, জিপিএস প্রযুক্তি, ইলেকট্রনিক জ্যামার ও ডিকয় সিস্টেম দ্বারা সজ্জিত। এসব প্রযুক্তি শত্রুপক্ষের নজরদারি ও আক্রমণ থেকে সুরক্ষা দিতে সহায়ক। সামরিক মহলে এই বিমানটি “দ্য বোন” নামেও পরিচিত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। তবে এই অনুমতি শুধু ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর ওপর ‘প্রতিরক্ষামূলক হামলার’ ক্ষেত্রে দেওয়া হয়েছে। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ স্বার্থ এবং মিত্রদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সীমিত ও নির্দিষ্ট অনুমতি দেওয়া হয়েছে। ব্রিটেন সরাসরি এই হামলায় অংশ না নিলেও তাদের বিমানবাহিনী (আরএএফ) ইতোমধ্যে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কাজে নিয়োজিত রয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলার মাত্রা নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে। তিনি আরও বেশি ফাইটার স্কোয়াড্রন এবং বোমারু বিমানের নিয়মিত উপস্থিতির কথা উল্লেখ করেছেন। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের মতে, আগামী দিনগুলোতে এই ধরনের আরও বিমান মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার সৌদি যুবরাজকে আশ্বস্ত করেছেন, প্রয়োজনে সৌদি আরবের প্রতিরক্ষা নিশ্চিত করতে ব্রিটেন প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে অতিরিক্ত ব্রিটিশ যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং একটি ডেস্ট্রয়ার ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। দুই নেতা গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়েও আলোচনা করেন। তেলের বাজার স্থিতিশীল রাখতে সৌদি আরবের নেওয়া পদক্ষেপের বিষয়েও যুবরাজ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবিসি ব্রেকফাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুধু ক্ষেপণাস্ত্র ঠেকানো যথেষ্ট নয়, উৎসের (যেখান থেকে ছোড়া হচ্ছে) ওপর সরাসরি আঘাত করতে হবে। নিজের নাগরিকদের সুরক্ষার জন্য মাঝেমধ্যে আগেভাগে পদক্ষেপ নিতে হয়।’ তবে তিনি এই সংঘাতে সরাসরি কোনো স্থল সৈন্য পাঠানোর বিপক্ষে মত দিয়েছেন।

বর্তমানে আরএএফ ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর ওপর নজরদারি ও সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের মেঘে আচ্ছন্ন, যার কেন্দ্রে রয়েছে এই বি-১ ল্যান্সারের মতো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X