সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

ইরান ঘোষণা করেছে যে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এমন কিছু উন্নত অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, যা এখনো চলমান সংঘাতে ব্যবহার করা হয়নি। এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক মুখপাত্র।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, ইরান বর্তমানে কোনো যুদ্ধবিরতির অনুরোধ করছে না এবং সামরিক প্রস্তুতি জোরদার অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের ভূখণ্ডে যদি কোনো স্থল সামরিক অভিযান চালানো হয়, তাহলে সেখানে মোতায়েন করা মার্কিন সেনাদের মোকাবিলায় তেহরান সম্পূর্ণভাবে প্রস্তুত। এই সতর্কবার্তা তিনি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেন।

ইরানে ‘বুটস অন দ্য গ্রাউন্ড’, অর্থাৎ মার্কিন স্থল সেনা মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং তিনি বিভিন্ন সময়ে এ নিয়ে মিশ্র ইঙ্গিত দিয়েছেন। এ প্রসঙ্গে আরাগচি বলেন, ‘এই যুদ্ধে কেউ শেষ পর্যন্ত বিজয়ী হবে না।’

এক বিবৃতিতে (আইআরজিসি)-এর এক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, ‘আসন্ন হামলার নতুন ঢেউয়ে ইরানের শত্রুদের জন্য বেদনাদায়ক হবে। ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে।’

তিনি আরো জানান, ‘এই প্রযুক্তিগুলো এখনো বৃহৎ পরিসরে মোতায়েন করা হয়নি।’ নায়েনি দাবি করেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময়ের তুলনায় এখন ইরান আরো বেশি প্রস্তুত। তিনি চলমান সামরিক সংঘাতকে ‘পবিত্র ও বৈধ যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X