সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের হামলায় এলাকা ত্যাগ করল মার্কিন বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্তের কাছাকাছি অবস্থান করা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর ড্রোন হামলার পর রণতরীটি দ্রুত এলাকা ত্যাগ করে বহু দূরে সরে যায়।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানায়, ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের এই রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, রণতরীটি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে অগ্রসর হয়েছিল।

খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানান, ড্রোন হামলায় আব্রাহাম লিংকন আঘাতপ্রাপ্ত হয় এবং এর সঙ্গে থাকা ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজসহ দ্রুত স্থান ত্যাগ করে। বর্তমানে রণতরীটি ওই অঞ্চল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে বলে দাবি করা হয়েছে।

কয়েক দিন আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হানছে এবং এই লড়াই নতুন স্তরে প্রবেশ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, স্থল ও সমুদ্র- দুটিই ‘সন্ত্রাসী আগ্রাসীদের’ জন্য সমাধিক্ষেত্রে পরিণত হবে।

এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, নৌবাহিনীর ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বৃহস্পতিবার জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X