সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জনশূন্য তেহরানের রাস্তাঘাট, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২:২২ পিএম
জনশূন্য তেহরানের রাস্তাঘাট, নিরাপত্তা জোরদার

ইন্টারনেট বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। ফলে দেশটির ভেতরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাস্তাঘাট এখন তুলনামূলকভাবে শান্ত।

দেশটির রাজধানী তেহরান ও ইসফাহানসহ বড় শহরগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।

দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ ইরানে চলমান এই পরিস্থিতিতে প্রশাসন কঠোর নজরদারি বজায় রেখেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তেহরানের এক স্থানীয় বাসিন্দা জানান, টানা পাঁচ দিন বাড়ির ভেতরে থাকার পর তিনি বাইরে বের হয়ে নাফত স্ট্রিট এলাকায় যান। এই সড়কের দুই পাশে সারি সারি গাছ এবং আশপাশে আবাসিক এলাকা অবস্থিত। সেই রাস্তা ঘিরে থাকা আবাসিক এলাকাতেই এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রশাসনিক ভবন, যেটিতে সোমবার রাতে হামলা করা হয়েছিল।

নিরাপত্তার কারণে এখানে তেহরানের ওই বাসিন্দার নাম প্রকাশ করা হচ্ছে না।

ওই এলাকার আশেপাশে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়েছে জানিয়ে তিনি বলেন, সাধারণ সময়ে যানজটের কারণে যে পথ পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা লাগতো, এখন সেখানে পৌঁছাতে খুব কম সময় লেগেছে।

ওই ব্যক্তি বলেন, ভাগ্য ভালো যে তারা আমাকে থামায়নি। সাধারণত চেকপোস্ট দেখলেই আমি চাপ অনুভব করি। যদিও আমার কাছে কখনো এমন কিছু ছিল না বা আমি এমন কিছু করিনি, যার জন্য ভয় পাওয়ার কথা।

তিনি আরও বলেন, কাছের ইরানশাহর স্ট্রিটের ক্যাফেগুলোতে সাধারণ সময়ে ভীড় লেগেই থাকে। আর এখন তা পুরোপুরি নির্জন হয়ে আছে।

সূত্র: বিবিসি বাংলা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X