সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রিপোর্ট

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম
ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

ইরানের তৈরি ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১ মার্চ থেকে শুরু হওয়া এক অভিযানে ইসরায়েলের উচ্চমূল্যের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত তিনটি সফল আঘাত হেনেছে ফাত্তাহ-২।

মূলত হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি ব্যবহারের কারণে এই ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলের ওপরের স্তরে অত্যন্ত দ্রুতগতিতে গতিপথ পরিবর্তন ও কৌশলগত ম্যানুভার করতে সক্ষম, যা একে প্রচলিত রাডার বা ইন্টারসেপ্টর সিস্টেমের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়।

প্রতিবেদনটিতে ইসরায়েলি শীর্ষস্থানীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাতা প্রতিষ্ঠান ‘রাফায়েল’-এর ভাইস প্রেসিডেন্ট ইউভাল বাসেস্কির একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। তিনি গত আগস্টে স্বীকার করেছিলেন, বর্তমানের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত লক্ষ্যের চেয়ে দ্রুতগতিতে ছুটে গিয়ে তা ধ্বংস করার নীতিতে কাজ করে। কিন্তু ফাত্তাহ-২-এর মতো শব্দের চেয়ে দশগুণ বেশি গতির (ম্যাক-১০) ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে শব্দের ৩০ গুণ গতিতে ছুটতে হবে, যা বায়ুমণ্ডলের ঘর্ষণের কারণে বর্তমানে প্রযুক্তিগতভাবে অসম্ভব।

সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহৃত বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আগে থেকেই ইরানের পুরনো মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাপে হিমশিম খাচ্ছিল। নতুন এই হাইপারসনিক প্রযুক্তির অন্তর্ভুক্তি সেই সংকটকে আরও ঘনীভূত করেছে। যদিও ইসরায়েল একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির কথা ভাবছে, তবে এটি বাস্তবায়ন করতে কয়েক দশক সময় এবং কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রগুলো কোনো প্রকার বাধা ছাড়াই ইসরায়েলি প্রতিরক্ষা প্রাচীর ভেদ করার সক্ষমতা বজায় রাখবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X