সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১১:৫২ এএম
তেহরানে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ভবনে ইসরায়েলের বিমান হামলা ¦ ছবি: ফ্রান্স ২৪

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে রাজধানী তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্প্রচার (আইআরআইবি)-এর প্রধান কমপ্লেক্স।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করে একে ‘ইরানি প্রোপাগান্ডা মেশিনের হৃৎপিণ্ডে সরাসরি আঘাত’ বলে দাবি করেছে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের সময়ও এই সংবাদমাধ্যমটিকে লক্ষ্যবস্তু করেছিল দখলদার দেশ ইসরায়েল।

আইডিএফ জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো তেহরানে অবস্থিত আইআরআইবি কমপ্লেক্সে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ফারসি ভাষার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আইডিএফের দাবি, আইআরআইবি কেন্দ্রটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ‘মিথ্যা ও নিপীড়নের যন্ত্রের হৃৎপিণ্ড’। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করে এই ‘যোগাযোগ কেন্দ্র’ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের প্রধান পেম্যান জেবেলি জানিয়েছেন, তেহরানে তাদের সদর দফতরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের একাধিক অংশে সরাসরি আঘাত হেনেছে বোমা। তিনি বলেন, হামলায় স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের সূত্রপাত হয়। ইরানকে পরমাণু গবেষণা এবং কর্মসূচি বন্ধ করতে বার বার সতর্ক করে যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের কাছে নতিস্বীকার করেনি ইরান। ইরানের অনমনীয় মনোভাবে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক নিষেধাজ্ঞা জারি করেন।

দুই দেশের এমন টানাপোড়েন রোধে বেশ কয়েকবার বৈঠকও হয়। কিন্তু কোনো সমাধানসূত্র বের হয়নি। সম্প্রতি সুইজারল্যান্ডেও বৈঠকে বসেছিল দেশ দুটি। সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। তারপরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি তাদের অবস্থান থেকে সরে না আসে, তা হলে এর ফল ভুগতে হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই গত শনিবার ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এছাড়া নিহত হন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাও।

দুই দেশের হামলার জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। এছাড়া ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়ছে ইরান। এতে অনেক হতাহতের খবর পাওয়া গেছে।

ইরানের রেড ক্রিসেন্টের সবশেষ তথ্যানুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X