সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ এএম
রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাস-এ ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার (৩ মার্চ) জানায়, প্রত্যক্ষদর্শীরা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে ঘন কালো ধোঁয়া উঠতে দেখেছেন।

সৌদি কর্তৃপক্ষ রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কথা নিশ্চিত করার পর শহরের কূটনৈতিক এলাকায় আরো দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ঘন, কালো ধোঁয়া উঠতে দেখেছেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সীমিত পরিমাণ আগুন লেগেছে এবং ভবনের সামান্য ক্ষতি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রিয়াদে দূতাবাসে হামলার জবাব শিগগিরই দেওয়া হবে।

ট্রাম্প বলেন, ‘আপনারা খুব শিগগিরই জানতে পারবেন’ এই হামলার জবাব কী হবে।

মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে স্থলে সেনা মোতায়েনের প্রয়োজন হবে না।

এর আগে গতকাল সোমবারও কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতার কারণে, ওই দূতাবাসের সমস্ত কর্মীরা সাময়িকভাবে প্রাঙ্গণ ত্যাগ করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X