
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরদিন, তার স্ত্রীও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মারা গেছেন। আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার (২ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবারের হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাইও নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, "ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।"
অন্যদিকে, রাশিয়া ও চীন এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে।
সূত্র: বিবিসি বাংলা
মন্তব্য করুন