সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খামেনির মৃত্যুর খবরে ‘খুশি’ ভাগ্নে মাহমুদ মোরাদকানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১১:৩০ এএম
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে প্রতিক্রিয়া জানালেন তার ভাগ্নে মাহমুদ মোরাদকানি। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভাগ্নে মাহমুদ মোরাদকানি। তিনি বর্তমানে ফ্রান্সে বসবাস করেন এবং পেশায় একজন চিকিৎসক। দীর্ঘদিন ধরে তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থার সমালোচক হিসেবে পরিচিত।

ফ্রান্সের উত্তরাঞ্চলে নিজ বাসভবন থেকে বার্তা সংস্থা এএফপিকে ফোনে দেওয়া বক্তব্যে ৬২ বছর বয়সী মোরাদকানি বলেন, “বেশিরভাগ ইরানির মতো আমিও খুশি। আলি খামেনির মৃত্যুর ঘটনায় আমি খুব খুশি। আমি মনে করি এটি এক ধাপ অগ্রগতি, এক নতুন আশা।”

তবে তিনি স্বীকার করেন, যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক প্রক্রিয়াকে ধীর করে দেয়। তার ভাষায়, “এটি কিছুটা দুঃখজনক, তবে হয়তো আমাদের এই ধাপ অতিক্রম করতেই হতো।”

মোরাদকানির মতে, খামেনির মৃত্যুর পর বর্তমান শাসনব্যবস্থার টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, “শাসনের ভেতরের দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা তা সামাল দিতে পারবে না। শেষ পর্যন্ত তাদের সরে যেতে হবে এবং ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আমি আশা করি সামরিক হস্তক্ষেপ বন্ধ হবে এবং মানুষ রাস্তায় নেমে নিজেদের মত প্রকাশের সুযোগ পাবে। এই পরিস্থিতিতে মানুষকে রাস্তায় নামতে, বিক্ষোভ করতে এবং শাসন উৎখাতের আহ্বান জানানো খুবই কঠিন।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X