সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরান হামলা করলে ‘পৃথিবী আগে কখনো দেখেনি’ এমন শক্তি দেখাবে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৩:২৫ পিএম
ডোনাল্ড ট্রাম্প ¦ ছবি:  রয়টার্স/ফাইল ফটো

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা নতুন করে বৃহত্তর সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার (১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানকে সরাসরি সতর্ক করেন।

তিনি দাবি করেন, ইরান কঠোর হামলার প্রস্তুতির ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর কোনো ধরনের আক্রমণ চালানো হলে যুক্তরাষ্ট্র ‘পৃথিবী আগে কখনো দেখেনি’—এমন শক্তি প্রয়োগ করবে।

এর আগে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে সরাসরি হামলার ঘোষণা দেয়। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অভিযান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমাদের লক্ষ্যবস্তু হবে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ড এবং আমেরিকার সন্ত্রাসী ঘাঁটিগুলো।

মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যুর খবরে ইরানের ভেতরে এক নজিরবিহীন চিত্র ফুটে উঠেছে। বিবিসি পার্সিয়ানের যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, দেশটির বেশ কয়েকটি শহরে সাধারণ মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে। ইসফাহান শহরে লোকজনকে গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস করতে দেখা গেছে। কোথাও কোথাও আতশবাজি ফুটিয়ে আনন্দ উদযাপন করা হয়েছে। বিশেষ করে অতীতে সরকারি দমন-পীড়নে নিহত হওয়া বিক্ষোভকারীদের পরিবারগুলোকে এই মৃত্যুতে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

তবে উল্লাসের পাশাপাশি আজ সকালে তেহরানের রাজপথে সরকারি উদ্যোগে শোক মিছিলের চিত্রও দেখা গেছে। বহু মানুষকে সর্বোচ্চ নেতার ছবি হাতে নিয়ে শোক প্রকাশ করতে দেখা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।

সূত্র: বিবিসি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X