রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মার্কিন-ইসরায়েলি হামলায় কাঁপছে তেহরান, নিহত ১৩৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:৪২ এএম
মার্কিন-ইসরায়েলি হামলায় কাঁপছে তেহরান, নিহত ১৩৩

ইরানের রাজধানী তেহরান আবারও কেঁপে উঠেছে একের পর এক বিকট বিস্ফোরণে। রোববার ভোরে টানা দ্বিতীয় দিনের মতো মার্কিন-ইসরায়েলি যৌথ হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় ১৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, শনিবার শুরু হওয়া ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা রোববার ভোরেও অব্যাহত ছিল। রাজধানীর বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, একাধিক সামরিক ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক কমান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্য দেখা যায়।

সেন্টকম জানায়, তারা নির্দেশনা অনুযায়ী ‘দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ গ্রহণ করছে।

কিছুক্ষণ আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) জানিয়েছে, তারা কয়েক ডজন যুদ্ধবিমানের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে আরও এক দফা হামলা শুরু করেছে।

আইডিএফ তাদের সর্বশেষ আপডেটে বলেছে, ‘ইসরায়েলি বিমান বাহিনী ইরানজুড়ে ইরানি সন্ত্রাসী সরকারের ৩০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, সরকারি লক্ষ্যবস্তু এবং সামরিক কমান্ড সেন্টার রয়েছে।’

ওয়াশিংটন ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, শনিবার থেকে শুরু হওয়া এই মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ১৩৩ জন ইরানি বেসামরিক নাগরিক নিহত এবং ২০০ জন আহত হয়েছেন।

এক প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ১৮টি প্রদেশজুড়ে অন্তত ৫৮টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে তেহরানে সবচেয়ে বেশি সংখ্যক ঘটনা ঘটেছে।

সংস্থাটি সামরিক হতাহত, অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি এবং মারাত্মক ইন্টারনেট বিঘ্নিত হওয়ার বিষয়টিও উল্লেখ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X