সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১০:১৮ এএম
ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সরাসরি সামরিক সংঘাত এবার নতুন রূপ নিয়েছে। যুদ্ধক্ষেত্রের পাশাপাশি শুরু হয়েছে তীব্র তথ্যযুদ্ধ। উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি-খণ্ডনের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের সাম্প্রতিক পাল্টা হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে।

রুশ সংবাদমাধ্যম তাসের বরাতে ইরানি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা’ চালানো হয়েছে। এতে ব্যাপক প্রাণহানি ঘটেছে বলে দাবি করা হয়। তেহরান এই সাফল্যকে তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় বিজয় হিসেবে প্রচার করছে।

আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের একজন মুখপাত্র ইরানি এই দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘আইআরজিসি-র পক্ষ থেকে ২০০ মার্কিন সেনাকে হত্যা বা আহত করার যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এমনকি আমাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও সত্য নয়।’

সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X