সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চীনা সেনাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন পাইলট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
চীনা সেনাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন পাইলট গ্রেফতার

চীনের সামরিক পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর এক সাবেক এলিট ফাইটার পাইলটকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কর্মকর্তার নাম মেজর জেরাল্ড ব্রাউন। তিনি যুক্তরাষ্ট্রের এফ–৩৫ যুদ্ধবিমান স্কোয়াড্রনের একজন অভিজ্ঞ ও ‘এলিট ফাইটার পাইলট’ হিসেবে পরিচিত ছিলেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেজর ব্রাউনের কল সাইন ছিল ‘রানার’। তার বিরুদ্ধে দেশের নিরাপত্তার স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি চীনের সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন এবং প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করেছেন।

এই সংক্রান্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।

আমেরিকার আইন অনুযায়ী, সেদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ভিনদেশের সামরিক বিভাগকে প্রতিরক্ষা বিষয়ক পরামর্শ বা পরিষেবা দিতে চাইলে পেন্টাগনের অনুমোদন বাধ্যতামূলক।

কিন্তু মেজর ব্রাউন তা অমান্য করে চীনা যুদ্ধবিমান চালকদের প্রশিক্ষণ দিয়েছেন এবং জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন খবর ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে। দোষ প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে তার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X