সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খামেনির বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
খামেনির বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবন ও কার্যালয়ের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাদের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, রাজধানী তেহরানের পাস্তৌর জেলায় এসব বিস্ফোরণ ঘটে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত এই এলাকাতেই খামেনির বাসভবন ও প্রশাসনিক কার্যালয় অবস্থিত। ফলে ঘটনাটি দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হেনেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এর আগে ইরানের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির রাজধানীতে নেই। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইরানে সামরিক অভিযান শুরু হয়েছে। ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনব্যবস্থার আসন্ন হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষা করা।

তিনি ইরানি শাসনকে অত্যন্ত কঠোর, ভয়ঙ্কর মানুষের একটি দুষ্ট দল হিসেবে উল্লেখ করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X