সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম
আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

ইউরোপভিত্তিক গোয়েন্দা গবেষণা সংস্থা OSINT সূত্রে জানা গেছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন।

সংস্থাটি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানায়, পাকিস্তানের বিমান বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন গজব-লিল হক’ চলাকালে কাবুলে আখুন্দজাদা ও কয়েকজন শীর্ষ কমান্ডার প্রাণ হারান।

২০২১ সালে তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর আখুন্দজাদা দল ও সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তার নেতৃত্বেই শাসনব্যবস্থার ধর্মীয় ও প্রশাসনিক দিকনির্দেশনা পরিচালিত হতো।

সূত্রের খবর, এই সংঘাতের সূত্রপাত ঘটে গত ২১ ফেব্রুয়ারি, যখন পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সক্রিয় নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি নির্মূলের উদ্দেশ্যে আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়। ওই অভিযানে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হলে তালেবান ক্ষুব্ধ হয়।

এর প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার রাতে আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সেনাচৌকি লক্ষ্য করে আফগান বাহিনী হামলা চালায়। এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী তাদের পূর্ণমাত্রার সামরিক অভিযান ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। অভিযান শুরু হতেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক কড়া বার্তায় জানান, পাকিস্তানের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে এবং এখন থেকে কেবল যুদ্ধের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।

এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মাঝে তালেবান প্রধানের মৃত্যুর খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও সীমান্ত এলাকায় উত্তেজনা এবং অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X