সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সীমান্তে তুমুল লড়াই

পাকিস্তানের ৫৫ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

পাকিস্তান ও আফগানিস্তানের যৌথ সীমান্তে বৃহস্পতিবার রাত থেকে তুমুল সংঘাত শুরু হয়েছে। দীর্ঘদিনের উত্তেজনার জেরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান প্রশাসন দাবি করেছে, তারা সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে “নতুন করে জবাবি হামলা” চালিয়েছে। অপরদিকে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য ‘যুদ্ধ’ ঘোষণা করেছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত মিলেছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং আরও অনেককে আটক করা হয়েছে। তালেবান সূত্রের দাবি, উপ-আমিরের নির্দেশে রাত ১২টার দিকে হামলা স্থগিত করা হয়।

তবে পাকিস্তান এখন পর্যন্ত তাদের কোনো সেনা হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

আগেকার সংঘাতের মতো এবারও পাকিস্তানি ও আফগান বাহিনী, উভয় পক্ষই একে অপরকে প্রথমে আক্রমণ করার অভিযোগ করেছে। উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করেছেন।

পাকিস্তান আফগানিস্তান সংঘাত, সীমান্ত যুদ্ধ, তালেবান হামলা

আফগান শহরগুলোতে একাধিক বিমান হামলার পর, যখন তাদের বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়, তখন তিনি এই ঘোষণা দেন।

খাজা লিখেছেন, পাকিস্তান সরাসরি উপায়ে এবং বন্ধু দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। তবে এবার আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমাদের এবং তোমাদের মধ্যে সরাসরি যুদ্ধ।

শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, আফগান শহরগুলোতে তাদের 'পাল্টা হামলা' ছিল 'আফগান হামলার' জবাব।

এসব হামলায় আফগানিস্তানের ১৩৩ জন যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X