সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ইরানে হামলার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের ১২টি এফ-২২ স্টিলথ ইসরায়েলে মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
যুক্তরাষ্ট্রের ১২টি এফ-২২ স্টিলথ ইসরায়েলে মোতায়েন

ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ১২টি এফ-২২ র‍্যাপ্টর স্টিলথ যুদ্ধবিমান। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের অনেকে এই পদক্ষেপকে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে দেখছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এফ-২২ যুদ্ধবিমান স্থল হামলার পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনায়ও অত্যন্ত দক্ষ।

বিশ্বের অন্যতম আধুনিক ও প্রযুক্তিনির্ভর যুদ্ধবিমান হিসেবে বিবেচিত এফ-২২ র‍্যাপ্টর। এর স্টিলথ প্রযুক্তি শত্রুপক্ষের রাডার এড়িয়ে দ্রুত আঘাত হানতে সক্ষম। উচ্চগতিসম্পন্ন এই বিমান আকাশযুদ্ধে আধিপত্য বিস্তারের জন্য বিশেষভাবে নকশা করা।

নিজেদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিমান অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না—যা এর কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি জড়ো করছে। এর অংশ হিসেবে বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজের বিশাল বহর অঞ্চলটিতে নিয়ে আসা হয়েছে। এখন এলো এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান।

এদিকে আগামী কয়েকদিনের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক রাউন্ড আলোচনা হবে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার আগে এটিই আলোচনার শেষ সুযোগ হতে পারে। যদি এ আলোচনা থেকে দুই দেশ কোনো চুক্তিতে না পৌঁছাতে পারে তাহলে মার্কিন সেনারা ইরানে হামলা শুরু করতে পারেন।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র প্রথমে সীমিত হামলা চালাবে। এরপর ইরানকে নিজেদের শর্ত অনুযায়ী চুক্তিতে বাধ্য করা হবে। এরপরও যদি ইরান রাজি না হয় তাহলে বড় আকারে হামলা শুরু হবে।

ইসরায়েলি এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বর্তমানে যে শক্তি জড়ো করেছে সেটি দিয়ে তারা ইরানে টানা চার থেকে পাঁচদিন তীব্র হামলা চালাতে পারবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X