মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দিল্লির প্রেমচাঁদ পার্কে অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন কন্যাকে হত্যা, স্বামী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
দিল্লির প্রেমচাঁদ পার্কে অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন কন্যাকে হত্যা, স্বামী পলাতক

ভারতের রাজধানী দিল্লিতে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শহরের প্রেমচাঁদ পার্ক এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন কন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মুঞ্চুত কেওয়াত পলাতক রয়েছেন।

বুধবার সকালে প্রেমচাঁদ পার্ক এলাকার একটি বাড়ির নিচতলার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, সকালে ঘরের মেঝে রক্তে ভেসে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ২৭ বছর বয়সী অনিতা কেওয়াত ও তার তিন কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করে। নিহত তিন শিশুর বয়স আনুমানিক তিন, চার ও পাঁচ বছর।

পুলিশ জানায়, নিহত অনিতা কেওয়াত দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। পরদিন সকালে অনিতা ও তার তিন সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী রুবি বলেন, সকালে নিচতলার ঘর রক্তে ভেসে যেতে দেখে তারা পুলিশকে খবর দেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে চারজনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত মুঞ্চুত কেওয়াত প্রথমে ভারী বস্তু দিয়ে স্ত্রী ও তিন মেয়ের মাথায় আঘাত করেন। তারা অচেতন হয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে চারজনের গলা কেটে হত্যা করা হয়।

দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এটি অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড। চারজনের গলার আঘাত এত গভীর ছিল যে শ্বাসনালী পর্যন্ত কেটে গেছে।’

পুলিশের ধারণা, মুঞ্চুত কেওয়াতের তিন মেয়ে আছে। তার স্ত্রী ফের দুই অন্তঃসত্ত্বা। এবারও ছেলেসন্তান হবে কি না, সেই আশঙ্কা থেকে তিনি এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য অন্যান্য কারণের মধ্যে পরকীয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে অপরাধ দমন শাখা ও ফরেনসিক দল। অভিযুক্তকে ধরতে একাধিক পুলিশ দল গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X