সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিয়ের মঞ্চে কনেকে গুলি, অভিযুক্ত প্রেমিক পলাতক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় একটি বিয়ের অনুষ্ঠান আনন্দমুখর পরিবেশ থেকে মুহূর্তেই আতঙ্ক ও শোকে পরিণত হয়। মালাবদলের সময় বিয়ের মঞ্চে উঠে কনেকে গুলি করার অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার রাতে বক্সার জেলার মুফস্সিল থানার চৌসা নগর পঞ্চায়েতের মোল্লা টোলি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কনে আরতি কুমারীর (১৮) প্রতিবেশী দীনবন্ধুকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্ত যুবকের সঙ্গে আরতির প্রেমঘটিত সম্পর্ক ছিল। তবে স্থানীয়দের একাংশের দাবি, দীনবন্ধু দীর্ঘদিন ধরে আরতিকে উত্যক্ত করে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে মালাবদল অনুষ্ঠান চলছিল। এ সময় দীনবন্ধু মঞ্চে উঠে আরতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পেটের নাভির কাছে লাগে এবং তিনি মঞ্চেই লুটিয়ে পড়েন। এতে অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অতিথিরা দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ঘটনার সুযোগে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পুরো ঘটনাটি বিয়ের ভিডিও ধারণ করতে আসা ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে।

পরে গুরুতর আহত অবস্থায় আরতিকে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বারাণসী ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত দীনবন্ধু পলাতক রয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করেছে। অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানান, অভিযুক্তের বিরুদ্ধে আগে একটি মদ-সংক্রান্ত মামলায় জেল খাটার রেকর্ড রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে উত্তর প্রদেশের বালিয়া জেলা থেকে আসা বরযাত্রীরা ঘটনার পরপরই অনুষ্ঠানস্থল ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X