সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কোপেনহেগেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
ডেনমার্কের কোপেনহেগেনে নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ছবি: সংগৃহীত

ডেনমার্কের কোপেনহেগেনে নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস, কোপেনহেগেন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। ২১শে ফেব্রুয়ারি ২০২৬ সকালেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ করে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেন ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ.কে.এম. শহীদুল করিম। এসময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বিকালে আয়োজিত অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদ হওয়া সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান চলাকালে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রপতি, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন।

অনুষ্ঠানের আলোচনায় বক্তাগণ ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, বাঙালি জাতিসত্তার বিকাশে এর অবদান, মাতৃভাষার সংরক্ষণ ও প্রসারের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ.কে.এম. শহীদুল করিম ভাষা শহীদদের স্মরণ করেন এবং ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের অবদান তুলে ধরেন। তিনি মাতৃভাষা বাংলার চর্চা ও প্রসার, বিশ্বের অন্যান্য ভাষার প্রতি সম্মান প্রদর্শন এবং বহুভাষা শিক্ষার গুরুত্বের উপর জোর দেন। বিশেষ করে, তিনি ইউনেস্কো কর্তৃক ২০২৬ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম-যেখানে যুব সমাজের ‘মাল্টিলেঙ্গুয়াল’ শিক্ষার ভবিষ্যৎ গঠনে ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে-এটি তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডেনমার্ক বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব শেখ ওয়াজিউল্লাহ। পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে অনুষ্ঠানে অংশগ্রহণকারী রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। পরিশেষে আপ্যায়নের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬-এর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের মহৎ ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং মাতৃভাষার সংরক্ষণ, বহুভাষা শিক্ষার প্রসার ও যুব সমাজকে ভাষাগত বৈচিত্র্য রক্ষায় প্রেরণা দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X