সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডারও রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরাইল লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালায়। এতে হিজবুল্লাহ কমান্ডারসহ ১২ জন নিহত এবং ২৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ২৫ জনের বেশি আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা বেকার বালবেক এলাকায় ‘হিজবুল্লাহ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন।

শুক্রবার লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন এল-হিলওয়েহ শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুইজন নিহত হন।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের জবাবে ‘হামাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় চালানো বিমান হামলায় তাদের একজন কমান্ডার নিহত হন।

২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X