সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেকোনো সময় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে সম্মত হওয়ার জন্য মাত্র ১০ দিনের সময় দিয়েছেন। এই সময়সীমা অতিক্রান্ত হলে মার্কিন বাহিনী ইরানে হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন তিনি।

এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনীর আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ফের গড়ে তুলছে ইরান। পাশাপাশি দেশটি ‘যুদ্ধেরও প্রস্তুতি’ নিচ্ছে। ইরানের প্রভাবশালী বিরোধী এক নেতা এই দাবি করেছেন।

ওয়াশিংটনে ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের (এনসিআরআই) দপ্তরের উপপরিচালক আলিরেজা জাফরজাদেহ বলেছেন, নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ইরানের শাসকগোষ্ঠী তাদের ‘২ ট্রিলিয়ন ডলারের’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কাজ দ্রুততর করেছে।

ফক্স নিউজকে তিনি বলেছেন, ইরানের শাসকগোষ্ঠী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা বাড়িয়েছে। সেই সঙ্গে তারা সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে।

পারমাণবিক অস্ত্র কর্মসূচি টিকিয়ে রাখতে এবং সেটির সুরক্ষা নিশ্চিত করতে চায় ইরান- এমনই দাবি করেছেন জাফরজাদেহ।

তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক, কেননা একই সময়ে তেহরান-ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসেছে।

সম্প্রতি প্ল্যানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের তিনটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি ইস্পাহান কমপ্লেক্সে পুনর্গঠনের কাজ চলছে। গত বছর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X